অভিযু্ক্তকে ধরতে গিয়ে রক্তাক্ত খোদ পুলিশ, চলল গুলি
  • ১৩ নভেম্বর, ২০২৬ ১৪:৩০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: এবার বোলপুরে এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। আজ, শুক্রবার সন্ধ্যায় শহরের লায়েকবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। গুলির আঘাতে আহত ওই পুলিশকর্মীকে তড়িঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  এক অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরা।  তাঁদের লক্ষ্য করে গুলি চালায় তিনজন। এর পরে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। আহত পুলিশকর্মীর নাম বিশ্বজিৎ দাস (৩১)। সহকর্মী পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল বাহিনী।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।