Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর আগেই রাস্তা মেরামতের কাজ শেষের বার্তা, ট্রাফিক নিয়েও বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

রাজ্যের ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও নজরদারিনির্ভর করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরাকার

পুজোর আগেই রাস্তা মেরামতের কাজ শেষের বার্তা, ট্রাফিক নিয়েও বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও নজরদারিনির্ভর করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরাকার। আজ শুক্রবার সল্টলেকের আরক্ষা ভবনে ট্রাফিক হেডকোয়ার্টারে চালু হল অত্যাধুনিক ট্রাফিক কন্ট্রোল রুম। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। আরক্ষা ভবনে এদিন মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনারও। বর্ষায় একাধিক রাস্তার বেহাল অবস্থা প্রসঙ্গে এদিন সরব হলেন তিনি। রাস্তায় ছোট-বড় গর্ত, কঙ্কালসার অবস্থায় নিত্যযাত্রীদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তবে পুজোর আগেই সেসব রাস্তা মেরামতের কাজ শেষ হবে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

Advertisement

লাইভ ট্রাফিক কন্ট্রোল রুম উদ্বোধনের পাশাপাশি যেকোনও অভিযোগ জানাতে চালু করা হলো নতুন হেল্প লাইন নম্বর ১৮০০৩৪৫৮৯২২। এই নম্বরে ফোন করে জানানো যাবে ট্রাফিক সংক্রান্ত যেকোনও অভিযোগ। রাজ্য পুলিশের ট্রাফিক হেডকোয়ার্টরে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, 'সারা রাজ্যের ট্রাফিকে নজর রাখা হবে। যানজট, দুর্ঘটনা কিংবা রাস্তায় কোনও ধরনের সমস্যার দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।'
পাহাড়ের জানজট, ট্রাফিক ব্যবস্থা নিয়েও আজ উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পার্কিং সমস্যার সমাধানে দেওয়া হবে জমি। এবং আরও একাধিক পরিলকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু। যানজটের কারণও ক্ষতিয়ে দেখা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, পালসিট, ডানকুনি, ফারাক্কা ও ধুলাগড়-সহ একাধিক চেকপোস্ট তিনি নিজে পরিদর্শন করেছেন। অধিকাংশ জায়গাতেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রাফিক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন বলেও উল্লেখ করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ