Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মছলন্দপুর স্টেশন লাগোয়া রাস্তার বেহাল দশা, জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে মছলন্দপুর স্টেশনের রাস্তা। দিনের পর দিন চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। অল্প বৃষ্টিতেই দাঁড়িয়ে থাকছে জল। এই অবস্থার জন্য রেল ও পূর্তদপ্তরের গাফিলতিকে দায়ি করছেন ভুক্তোভুগীরা।

মছলন্দপুর স্টেশন লাগোয়া রাস্তার বেহাল দশা, জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে মছলন্দপুর স্টেশনের রাস্তা। দিনের পর দিন চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। অল্প বৃষ্টিতেই দাঁড়িয়ে থাকছে জল। এই অবস্থার জন্য রেল ও পূর্তদপ্তরের গাফিলতিকে দায়ি করছেন ভুক্তোভুগীরা। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মছলন্দপুর হয়ে একদিকে বাদুড়িয়া অন্যদিকে স্বরূপনগরে যাওয়া যায়। এই দুই রাস্তা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। রেলের ক্রসিং ও তার কিছুটা দূরে রাস্তার অবস্থা একেবারেই বেহাল। বড় বড় গর্ত তৈরি হয়ে গিয়েছে রাস্তায়। উঠে গিয়েছে পিচ। রাস্তায় নেমেছে ধস। এর জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে বলেই দাবি স্থানীয়দের। এক বা দু’মাস নয় বছরের পর বছর এমন অবস্থায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা, দাবি আম জনতার। স্থানীয় বাসিন্দা সজল পুরকাইত বলেন, দীর্ঘদিন ধরেই রাস্তার এই হাল হয়ে পড়ে রয়েছে। বৃষ্টিতে যাতায়াত করা দায়। রেলের ক্রসিংয়ের দু’পাশের অবস্থা বেহাল। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সংশ্লিষ্ট দপ্তরের এ নিয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার। অন্যদিকে, স্থানীয় আরেক বাসিন্দা দীপক মজুমদার বলেন, রেলের জায়গার শুধু নয়, পিডব্লুডির রাস্তাও শুরুতেই খারাপ। ক্রসিংয়ের কাছে রাস্তা ভেঙে গিয়ে গিয়েছে। এটা দ্রুত সারাইয়ের ব্যবস্থা করা হোক। স্থানীয় জেলা পরিষদের সদস্য অজিত সাহা বলেন, রেলের ক্রসিংয়ের রাস্তা খারাপ হওয়ার কারণে পিডব্লুডি রাস্তা ভেঙে গিয়েছে। এনিয়ে আমরা দপ্তরের কথা বলেছি। তাছাড়া রেলকে একাধিক বার চিঠিও দেওয়া হয়েছে এই রাস্তা সারাই করার জন্য। কিন্তু কিছুই হয়নি। তবে পূর্তদপ্তরের রাস্তা আমরা দ্রুত সারাইয়ের ব্যবস্থা করব। এনিয়ে অবশ্য রেলের তরফে প্রতিক্রিয়া মেলেনি। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ