Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কিশমতপুর থেকে ঘাগরাগামী পিচের রাস্তা বেহাল, ক্ষোভ

মালদহের চাঁচল-১ ব্লকের কিশমতপুর থেকে ঘাগরাগামী প্রায় এক কিমি পিচের রাস্তার বেহাল দশায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি খনাখন্দে ভরে গিয়েছে।

কিশমতপুর থেকে ঘাগরাগামী পিচের রাস্তা বেহাল, ক্ষোভ
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল-১ ব্লকের কিশমতপুর থেকে ঘাগরাগামী প্রায় এক কিমি পিচের রাস্তার বেহাল দশায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি খনাখন্দে ভরে গিয়েছে। কোথাও পিচের আস্তরণই নেই, কোথাও আবার ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তার পিচ উঠে গিয়ে পাথর বেরিয়ে পড়েছে। পাথরগুলি আলগা থাকার কারণে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এলাকার মানুষজনকে। মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। দ্রুত ওই রাস্তাটি সংস্কার করার দাবি তুলেছেন এলাকাবাসী।

Advertisement

এপ্রসঙ্গে মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আজহার খান বলেন, এই রাস্তাটি সংস্কারের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি, দ্রুত কাজ শুরু হবে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রাস্তা দিয়ে ঘাগরা ছাড়াও বাকিপুর, কুশমাই, এমনকী পাশের চাঁচল-২ ব্লকের জানিপুর ও রামপুর গ্রামের বহু মানুষ যাতায়াত করেন। পঞ্চায়েত, ব্লক, থানা, হাসপাতাল সহ বিভিন্ন অফিস ও স্কুলে যেতে ওই রাস্তাটি ভরসা এলাকাবাসীর। তারজন্য এলাকায় গণপরিবহণ বলতে মূলত টোটোই ভরসা। কিন্তু ভাঙা রাস্তায় টোটো চলাচলেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ। এক টোটো যাত্রী আনোয়ারা খাতুন বলেন, এই রাস্তায় টোটোয় চড়া মানেই কষ্ট সহ্য করা। যাতায়াত করতে খুব কষ্ট হয়। স্থানীয় বাসিন্দা অমিতাভ দাসের কথায়, এই রাস্তাটি তিন বছর আগে পিচের করা হয়েছিল। তার মধ্যেই রাস্তাটির বেহাল অবস্থা। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি বেহাল থাকায় সবারই সমস্যা হচ্ছে। আমাদের দাবি ব্যস্ততম রাস্তাটি অবিলম্বে সংস্কার করা হোক।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ