Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহে পানীয় জলের দাবিতে অবরোধ

পুরাতন মালদহ শহরের ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট এলাকায় পানীয় জল সরবরাহে সমস্যার অভিযোগ করে বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। তাঁরা বাঁশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

পুরাতন মালদহে পানীয় জলের দাবিতে অবরোধ
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট এলাকায় পানীয় জল সরবরাহে সমস্যার অভিযোগ করে বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। তাঁরা বাঁশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। মহিলাদের একাংশ বালতি এবং কলসি নিয়ে রাস্তায় বসে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ঘণ্টা দু’য়েকের বেশি সময় বিক্ষোভে ব্যাপক যানজট হলে পুলিস গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, পুরসভা তিনবেলা জল দিচ্ছে না। আপাতত দু’বেলা সরবরাহ হলেও বেশিক্ষণ থাকছে না বলে ট্যাঙ্ক ভরা যাচ্ছে না। পুরসভার চেয়ারম্যানকে বলেও সুরাহা হয়নি। বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে হয়েছে। এদিকে পুর চেয়ারম্যান কার্তিক ঘোষের বক্তব্য, জল প্রয়োজন মতো দেওয়া হয়। কিন্তু বাসিন্দাদের একাংশ পানীয় জল দিয়ে বাড়ি এবং রাস্তা পরিষ্কার করেন। এতে জলের অপচয় হচ্ছে। বিজেপির ইন্ধনে এদিন অবরোধ করা হয়েছে।
বিক্ষোভকারী পলি হালদার এবং বাসুদেব চৌধুরীদের কথায়, পুরসভা সকাল এবং সন্ধ্যায় জল দেয়। কিন্তু দু’ঘণ্টার বেশি থাকে না। রান্না এবং খাওয়ার জল ঠিকমতো পাওয়া যায় না। আমরা পুরসভাকে লিখিত অভিযোগ জানিয়েছিলাম। কোথায় জল অপচয় হচ্ছে, দেখে যান। ওই ওয়ার্ডের বিজেপির কাউন্সিলার তথা শহরের নগর মণ্ডলের সভাপতি বাসন্তী রায় বলেন, বিক্ষোভের ঘটনায় ইন্ধন দেওয়ার কোনও বিষয় নেই। জল অপচয় কি শুধু আমাদের ওয়ার্ডে হয়? এবিষয়ে তৃণমূল, বিজেপি বলে কিছু নেই। সবার সমস্যা হচ্ছে। পুরসভার চেয়ারম্যানের এমন মন্তব্য করা ঠিক নয়। বিজেপির কাউন্সিলার বলে আমাদের ওয়ার্ড অবহেলিত।
 পানীয় জলের দাবিতে বিক্ষোভ। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ