Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সম্মেলন

রামপুরহাটের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সম্মেলন
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রামপুরহাট শহরে শুরু হল তৃণমূলের ওয়ার্ড ভিত্তিক কর্মী সম্মেলন। সোমবার বিকেলে ৮ নম্বর ওয়ার্ড দিয়ে সেই সম্মেলন শুরু হল। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, শহর সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, কাউন্সিলার প্রিয়নাথ সাউ সহ ওয়ার্ড নেতৃত্বরা। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে বাকি ১৭টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। 
Advertisement
রবিবার তৃণমূলের কোর কমিটির বৈঠকে ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি পরিবর্তন নিয়ে সেখানকার কাউন্সিলার ও টাউন সভাপতির মতবিরোধের বিষয়টি আলোচনায় ওঠে। কাউন্সিলার প্রিয়ানাথ সাউ এ ব্যাপারে দলকে চিঠিও দিয়েছিলেন। বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার জন্য এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়। সেই মতো আশিসবাবু এই ওয়ার্ডের সম্মেলন ঘিরে যাতে কোনও অশান্তি না হয় সেটা নিশ্চিত করতে সব পক্ষকে বলেন। যদিও এদিন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় ওয়ার্ডের কর্মী সম্মেলন। কর্মীদের উদ্দেশে আশিসবাবু বলেন, আপনারা বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি তুলে ধরুন। তাঁদের সুখ দুঃখে পাশে থাকুন। 
সম্পর্কিত সংবাদ