Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামনগরে নাবালিকা অপহরণে সহযোগিতা করায় গ্রেপ্তার

রামনগরে নাবালিকা অপহরণে সহযোগিতা করায় গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: নাবালিকা অপহরণে সহযোগিতার অভিযোগে অপহরণকারী যুবকের দূরসম্পর্কের জামা‌ইবাবুকে গ্রেপ্তার করল রামনগর থানার পুলিস। ধৃতের নাম তাপস দে। তার বাড়ি এগরা থানার চাটলায়।পুলিস জানিয়েছে, কয়েকদিন আগে মন্দারমণি কোস্টাল থানার বোধড়ার এক যুবক রামনগরের এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। অপহরণের পর চাটলা এলাকায় তাপস দে’র বাড়িতে ওই নাবালিকাকে নিয়ে যায় সে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে প্রথমে অপহরণে সহযোগিতার অভিযোগে ওই যুবকের দুই বন্ধুকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে তাপসের নাম উঠে আসে। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। তবে অপহরণকারী যুবক কিংবা ওই নাবালিকার হদিস এখনও মেলেনি। তাপসকে জেরা করে তাদের হদিস পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিস।  
Advertisement
সম্পর্কিত সংবাদ