Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য খাদি নলেন গুড় বেচছে কাচের বোতলে

রাজ্য খাদি নলেন গুড় বেচছে কাচের বোতলে
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগে ছিল টিউব। এবার এল কাচের বোতল। নলেন গুড়কে ক্রেতাদের কাছে আকৃষ্ট করতে নতুন পন্থা নিয়েছে রাজ্যের খাদি ও গ্রমীণ শিল্প পর্যদ। শনিবার থেকে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে শুরু হয়েছে রাজ্য খাদি মেলা। চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। 
Advertisement
এবারের মেলায় শিশুদের খাদির পোশাকের উপর গুরুত্ব দিয়েছে পর্ষদ। তবে আকর্ষণীয় বিষয় হল, নলেন গুড়। নদীয়া জেলায় মাজদিয়ার নলেন গুড়ের চাহিদা সর্বত্র। সেই গুড় এর আগে টিউবের মধ্যে ভরে বিক্রি হতো। কলকাতা, জেলা ও দেশের বিভিন্ন প্রান্তে টিউবে নলেন গুড়ের চাহিদা ব্যাপক। এবার কাচের বোতলে গুড় বিক্রির উদ্যোগ নিয়েছে পর্ষদ। ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম ও ১ কেজি ওজনের নলেন গুড় বিক্রি হচ্ছে কাচের বোতলে। 
খাদি ও গ্রামীণ শিল্প পর্যদের চেয়ারম্যান কল্লোল খাঁ বলেন, শীতের মরশুমে নলেন গুড়ের চাহিদা বরাবরই থাকে। সেই সূত্রেই গুণগত মান বজায় রেখে নলেন গুড় কাচের বোতলে দেওয়া হচ্ছে। এছাড়া খাদি মেলায় পাটালি গুড় এবং পিঠে-পুলিও বিক্রি হচ্ছে। এতে বাংলার শীতের পরিবেশ যথাযথরূপে উপভোগ্য হয়ে উঠবে।
সম্পর্কিত সংবাদ