Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চতুর্থ টেস্টে ব্যাটসম্যান হিসেবে ঋষভকে খেলাতে পারে ভারত

বুধবার কি ভারতের প্রথম এগারোয় দেখা যাবে ঋষভ পন্থকে? ধোঁয়াশা থাকছেই। তবে খেললেও তাঁকে গ্লাভস হাতে স্টাম্পের পিছনে হয়তো দেখা যাবে না। বরং বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারেন তিনি।

চতুর্থ টেস্টে ব্যাটসম্যান হিসেবে ঋষভকে খেলাতে পারে ভারত
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: বুধবার কি ভারতের প্রথম এগারোয় দেখা যাবে ঋষভ পন্থকে? ধোঁয়াশা থাকছেই। তবে খেললেও তাঁকে গ্লাভস হাতে স্টাম্পের পিছনে হয়তো দেখা যাবে না। বরং বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারেন তিনি। সেক্ষেত্রে কিপারের দায়িত্ব পালন করবেন ধ্রুব জুরেল। লর্ডস টেস্টে হাতে চোট পেয়ে পন্থ বেরিয়ে যাওয়ার পর তাঁকেই উইকেটরক্ষকের ভূমিকায় দেখা গিয়েছিল। ব্যাটের হাতও যথেষ্ট ভালো ধ্রুবর। তাই এই তরুণ তুর্কিকে খেলানোর চিন্তাভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। 

Advertisement

শনিবার শুভমান গিলরা লন্ডন থেকে ট্রেনে ম্যাঞ্চেস্টারে পৌঁছেছেন। নির্ধারিত প্ল্যাটফর্ম দিয়ে না বেরিয়ে ঘুরপথে টিম বাস ধরতে গিয়ে বৃষ্টিতেও ভিজতে হয় ক্রিকেটারদের। রবিবার সকালে রয়েছে ঐচ্ছিক প্র্যাক্টিস। সেখানে পন্থের দিকে চোখ থাকবে। তবে ধ্রুবকে তৈরি রাখার প্রক্রিয়া আগেই শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে বেকেনহ্যামে বোলিং কোচ মর্নি মর্কেল প্র্যাক্টিস করান তাঁকে। জমাট রক্ষণ ও রকমারি শটে জুরেল ভরসাও জুগিয়েছেন। এমনিতেও করুণ নায়ার সিরিজের প্রথম তিন টেস্টে ব্যর্থ। সেজন্য করুণের পরিবর্তে জুরেলকে খেলানোই যায়। অন্যথায় দলে আসতে পারেন সাই সুদর্শন।
বুমরাহকে নিয়েও থাকছে অনিশ্চয়তা। সিরিজের আরও একটি টেস্টে তাঁর বিশ্রাম নেওয়ার কথা। কিন্তু টিম ম্যানেজমেন্ট চাইছে সিরিজে ১-২ পিছিয়ে থাকা অবস্থাতেই ‘বুমবুম’কে নামাতে। চোটের কারণে ম্যাঞ্চেস্টারে অর্শদীপ সিংকেও পাওয়া যাবে না। যদিও চলতি সিরিজে এখন পর্যন্ত কোনও ম্যাচেই খেলানো হয়নি এই বাঁহাতি পেসারকে। ওল্ড ট্রাফোর্ডের পিচে অবশ্য পেসারদের জন্য তেমন সহযোগিতা থাকবে না বলে শোনা যাচ্ছে। মাইকেল আথারটনের মতো ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তাই তিন স্পিনার খেলানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘বাইশ গজ একেবারে পাটা। ওল্ড ট্রাফোর্ডে এমন পরিস্থিতিতে রিস্ট স্পিনাররা সাহায্য পায়। সেজন্যই জাদেজা ও সুন্দরের সঙ্গে কুলদীপকে খেলানো উচিত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ