Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মাঠে ফেরার অপেক্ষায় ঋষভ

সবকিছু ঠিক থাকলে ১০ অক্টোবরই ফিট সার্টিফিকেট পেয়ে যাবেন ঋষভ পন্থ। সেক্ষেত্রে ২৫ অক্টোবর দিল্লির হয়ে রনজি ট্রফির ম্যাচও খেলবেন। ইংল্যান্ড সফরে ম্যাঞ্চেস্টার টেস্টে হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার।

মাঠে ফেরার অপেক্ষায় ঋষভ
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সবকিছু ঠিক থাকলে ১০ অক্টোবরই ফিট সার্টিফিকেট পেয়ে যাবেন ঋষভ পন্থ। সেক্ষেত্রে ২৫ অক্টোবর দিল্লির হয়ে রনজি ট্রফির ম্যাচও খেলবেন। ইংল্যান্ড সফরে ম্যাঞ্চেস্টার টেস্টে হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার। চিকিৎসকরা তাঁকে ছ’সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তারপর রিহ্যাবে দারুণ সাড়া দিয়েছেন ঋষভ। তাঁর উন্নতি দেখে খুশি বোর্ডের মেডিকেল টিম। নেটে ব্যাটও করছেন। ৪ অক্টোবর ছিল পন্থের জন্মদিন। সেন্টার ফর এক্সেলেন্সে রিহ্যাবের পর কেক কাটেন তিনি। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঋষভের কামব্যাকের অপেক্ষায় দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থার এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘আমরা ১৫ অক্টোবরই ঋষভকে রনজি ম্যাচে খেলাতে চাইছিলাম। কিন্তু বোর্ডের মেডিকেল টিম তাড়াহুড়ো করতে রাজি নয়। তাই আরও কিছুদিন ওকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, ২৫ অক্টোবরের ম্যাচে ওকে পাব। ঋষভই নেতৃত্ব দেবে দিল্লিকে।’ উল্লেখ্য, চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজেও খেলতে পারেননি ভারতীয় তারকা। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ