Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ছন্দে ঋষভ-জ্যোতি

তিরন্দাজি বিশ্বকাপের চতুর্থ পর্যায়ের যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত ছন্দে ভারতীয় দল।

ছন্দে ঋষভ-জ্যোতি
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: তিরন্দাজি বিশ্বকাপের চতুর্থ পর্যায়ের যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত ছন্দে ভারতীয় দল। এদিন ২২ বছরের ঋষভ যাদব পুরুষদের কম্পাউন্ড বিভাগে শীর্ষস্থান দখল করেন। তাঁর প্রাপ্য পয়েন্ট ৭১৬। উল্লেখ্য, মে মাসে বিশ্বকাপের সাংহাই লেগে ব্রোঞ্জ পদক জেতেন ঋষভ। মহিলাদের সিঙ্গলসের কম্পাউন্ড ইভেন্টে শীর্ষস্থান দখল করেন জ্যোতি সুরেখা ভেন্নাম। তাঁর ঝুলিতে ছিল ৭১৫ পয়েন্ট। এছাড়াও পারনীত কাউর ৭০২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন। দলগত ইভেন্টে ২১৩৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ভারত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ