Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সিবিএসইতে দশমে জেলায় যুগ্মভাবে প্রথম ঋদ্ধিমা ও ইশা

সিবিএসই বোর্ডের ফলাফলে নজর কাড়া সাফল্য পেয়েছে বালুরঘাটের দুই স্কুল। মঙ্গলবার বোর্ডের দশম ও দ্বাদশের ফল প্রকাশিত হয়েছে।

সিবিএসইতে দশমে জেলায় যুগ্মভাবে প্রথম ঋদ্ধিমা ও ইশা
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হিলি: সিবিএসই বোর্ডের ফলাফলে নজর কাড়া সাফল্য পেয়েছে বালুরঘাটের দুই স্কুল। মঙ্গলবার বোর্ডের দশম ও দ্বাদশের ফল প্রকাশিত হয়েছে। দশমে বালুরঘাট টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের ঋদ্ধিমা মণ্ডল ও আত্রেয়ী ডিএভি পাবলিক স্কুলের ইশা রায় যুগ্মভাবে জেলায় সম্ভাব্য প্রথম হয়েছে। দুজনই ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছে। এতে খুশি দুই স্কুল কর্তৃপক্ষই।

Advertisement

বালুরঘাট টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের অধ্যক্ষ  শৈলেশ্বর  প্রসাদ সিনহা বলেন, সার্বিকভাবে আমাদের স্কুলের রেজাল্ট খুব ভালো হয়েছে। স্কুলের দশমের ঋদ্ধিমা মণ্ডল সর্বোচ্চ ৯৮.২ শতাংশ নম্বর নিয়ে জেলায় সম্ভাব্য প্রথম হয়েছে। ঋদ্ধিমা ভবিষ্যতে  চিকিৎসক হতে চায়। সেই লক্ষ্যে আগামীতে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। 
ঋদ্ধিমার কথায়, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বাবা মা পড়াশোনার ব্যাপারে খুব সাহায্য করেছেন। দ্বাদশে আত্রেয়ী ডিএভি পাবলিক স্কুলের দিব্যশ্রী প্রামাণিক সর্বোচ্চ ৯৭.২ শতাংশ নম্বর পেয়েছে। দ্বাদশে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের অদ্রিজা সামন্ত  ৯৪.৮ শতাংশ নম্বর পেয়েছে। দশমে শহরের দক্ষিণ দিনাজপুর কেন্দ্রীয় বিদ্যালযের পড়ুয়া দেবব্রত সাহা ৯৭.২ শতাংশ নম্বর পেয়েছে। দ্বাদশে ঋষভ মিশ্র সর্বোচ্চ ৯৬ শতাংশ নম্বর পেয়েছে। দশমে দক্ষিণ দিনাজপুর জওহর নবোদয় বিদ্যালযের সর্বোচ্চ  ৯৩.২ শতাংশ নম্বর পেয়েছে সাহানা পারভিন। দ্বাদশে স্কুলের হয়ে সর্বোচ্চ ৯৪.৫ শতাংশ নম্বর পেয়েছে মানব বর্মন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ