ইলামবাজারে হোটেলে তৃণমূল নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, অস্বস্তিতে বিজেপি, আটক ৩
  • ২৩ নভেম্বর, ২০২৬ ১৩:২৬
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এইবার নতুন করে অস্বস্তিতে গেরুয়া শিবির। ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বিজেপির একাংশ নেতা কর্মীর গোপন বৈঠকের অভিযোগকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। গতকাল রাতে ইলামবাজারের কামারপাড়া এলাকার একটি হোটেলে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

অভিযোগ, সেইখানে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন বিজেপির কয়েকজন নেতা কর্মী। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁদের হাতেনাতে ধরে বৈঠকের কারণ জানতে চান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করেছে ইলামবাজার থানার পুলিশ। তবে গোটা ঘটনা নিয়ে এখনও পর্যন্ত বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।