Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রহিমাবাদ চা বাগানে হাতির হামলায় জখম তিন ব্যক্তি

রহিমাবাদ চা বাগানে হাতির হামলায় জখম তিন ব্যক্তি
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: হাতির হামলায় জখম হলেন তিনজন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ চা বাগান সংলগ্ন এলাকায়। জখমদের তিনজনই ওই বাগানের বাসিন্দা। হাতির হামলার পর তাঁদেরকে উদ্ধার করে বনদপ্তরের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার রাস্তা ধরে তিনজন যাচ্ছিলেন। সেসময় পাশের জঙ্গল থেকে বের হয়ে একটি হাতি তাঁদেরকে আক্রমণ করে। এই ঘটনার খবর চাউর হতেই বাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস বিটের জঙ্গলে হাতির হামলায় পাঁচজন জখম হয়েছিলেন। এর মধ্যে এক মহিলার পরে মৃত্যু হয়। শুক্রবার ফের হাতির হামলায় তিনজন জখম হলেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ