সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় একটি বেসরকারি ফিনান্স অফিসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শনিবার সকালে। হঠাৎ ওই অফিসে আগুন দেখতে পান স্থানীয়রা। এরপর অফিসের কর্মীদের খবর দেওয়া হয়। সেইসঙ্গে খবর দেওয়া হয় দমকলকেও। দমকলের ৪ টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফিনান্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার বাবলু সাহানি বলেন, কীভাবে আগুন লাগল জানি না।



