সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর শহরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম দেবদুলাল সেন(৩৮)। বাড়ি রঘুনাথপুর শহরের ১ নম্বর ওয়ার্ডে। পরিবারের তরফে মৃত্যুর কারণ জানতে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবদুলাল রাঁচিতে তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতেন। সেখানে থাকার সময় তাঁর অসুস্থতার খবর আসে। খবর পেয়ে পরিবারের লোকজন রাঁচি যান। তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে এনে ১৬ নভেম্বর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।



