সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার রঘুনাথপুরের মনোগ্রাম রেলগেটের সামনে কয়লাবোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে উল্টে যায়। ঘটনায় ডাম্পারটি ক্ষতিগ্রস্ত হয়। ডাম্পারের সমস্ত কয়লা জলাশয়ে পড়ে যায়। তবে চালক বরাতজোর বেঁচে গিয়েছেন। এদিন সাঁওতালডিহি-রঘুনাথপুর রাজ্য সড়ক ধরে একটি ডাম্পার আসছিল। রঘুনাথপুরের একটি কারখানার জন্য ডাম্পারে কয়লা আনা হচ্ছিল। মনোগ্রামের কাছে ডাম্পারটি জলাশয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে আসে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।



