সংবাদদাতা, রঘুনাথপুর: অনলাইন প্রতারণার প্রায় ন’মাস পরে বৃহস্পতিবার রঘুনাথপুর থানায় একটি অভিযোগ হয়েছে। রঘুনাথপুরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবনীকান্ত বরাটের অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ ৯ হাজার ৮০০ টাকা তুলে নেওয়া হয়েছে। কেন অভিযোগ করতে এত দেরি হল, তার অবশ্য ব্যাখ্যা মেলেনি।
Advertisement
অবনীকান্তবাবু বলেন, এবছর ১১ ফেব্রুয়ারি একটি অচেনা নম্বর থেকে আমার কাছে ফোন আসে। ফোনে ওই ব্যক্তি নিজেকে ব্যাঙ্কের কর্মচারী বলে পরিচয় দেয়। বলা হয়, ব্যাঙ্ক-সম্পর্কিত তথ্য জানতে ফোন করা হয়েছে। আমার ব্যাঙ্কে একটি ফিক্সড ডিপোজিট ও একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। আমি বিশ্বাস করে সমস্ত তথ্য দিয়ে দিই। পরদিনই আমার দু’টি অ্যাকাউন্ট থেকে ১০লক্ষ ৯হাজার ৮০০টাকা তুলে নেওয়া হয়। পুলিস জানিয়েছে, সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তদন্ত চলছে।



