Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে মোবাইল চোরকে গণপিটুনি

রঘুনাথগঞ্জে মোবাইল চোরকে গণপিটুনি
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার দুপুরে রঘুনাথগঞ্জের উমরপুরে ট্রাফিক মোড়ে এক মোবাইল চোরকে হাতে নাতে ধরে ফেলেন বাসিন্দারা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তাকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে তাকে রঘুনাথগঞ্জ থানার পুলিসের হাতে তুলে দেয়। ওই যুবককে আটক করেছে পুলিস। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুরে। অভিযুক্ত যুবক বিভিন্ন নেশায় আসক্ত বলে জানা গিয়েছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ উমরপুরে ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় এক যুবকের পকেট থেকে মোবাইল চুরি করে। বিষয়টি বুঝতে পেরে ওই যুবক তাকে ধরে ফেলেন। প্রথমে সে মোবাইল চুরির কথা অস্বীকার করে। তবে তল্লাশি চালাতেই তার পকেট থেকে মোবাইল উদ্ধার হয়। তারপরই তাকে উত্তমমধ্যম দিয়ে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। চুরির মোবাইলটি ফিরে পেয়ে ওই যুবক বলেন, বাসে ও আমার পাশেই ছিল। উমরপুরে নামব বলে রেডি হচ্ছিলাম। হঠাৎ দেখি পকেটে মোবাইলটা নেই। বাস থেকে ও তাড়াতাড়ি পালাচ্ছিল। ওকে দৌড়ে ধরি। পরে তার কাছ থেকেই মোবাইলটি পাওয়া যায়। পুলিস জানিয়েছে, মোবাইলটি ফিরিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ