Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর দুর্নীতি: আইনি গেরোয় থমকে শুনানির প্রক্রিয়া

আর জি কর আর্থিক দুর্নীতির মামলার শুনানি আইনি গেরোয় থমকে গেল। ফলে শুক্রবারও আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার শুনানি হল না।

আর জি কর দুর্নীতি: আইনি গেরোয় থমকে শুনানির প্রক্রিয়া
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আর্থিক দুর্নীতির মামলার শুনানি আইনি গেরোয় থমকে গেল। ফলে শুক্রবারও আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার শুনানি হল না। বিচারক সুজিতকুমার ঝা মামলার পরবর্তী দিন ধার্য করেছেন ৬ ফেব্রুয়ারি। জেল হেপাজতে থাকা অভিযুক্তরা এদিন ভার্চুয়াল শুনানিতে অংশ নেয়। আদালত সূত্রের খবর, সম্প্রতি সিবিআই এই মামলায় একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়। তাতে আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিসহ দুজনকে অভিযুক্ত দেখানো হয়েছে। ইতিমধ্যে এক অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে। অন্যদিকে, আখতার আলি হাইকোর্টে আগাম জামিনের আরজি জানিয়েছেন। তার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত আলিপুর আদালতে এই মামলার সাক্ষ্যগ্রহণের শুনানি ফের শুরু করা সম্ভব হচ্ছে না। জানান কৌঁসুলিদের একাংশ। এক অভিযুক্তের কৌঁসুলি আনন্দ গঙ্গোপাধ্যায় বলেন, ‘কিছুদিন আগে সিবিআই দু’জনকে অভিযুক্ত করে ফের নতুন চার্জশিট দিয়েছে। তারপরই এক অভিযুক্ত উচ্চ আদালতে যাওয়ায় নিম্ন আদালতে এই মামলার শুনানির কাজ থমকে গিয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ