Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্ছেদ নিয়ে রেলকে মানবিক হতে আরজি রানিগঞ্জের পদ্ম বিধায়কের

রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ রেলকে উচ্ছেদে মানবিক সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছেন। এই আবেদনের গুরুত্ব নিয়ে বিস্তারিত পড়ুন।

উচ্ছেদ নিয়ে রেলকে মানবিক হতে আরজি রানিগঞ্জের পদ্ম বিধায়কের
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বাংলায় বিজেপির জয়ের ট্রেড মার্ক হয়ে গিয়েছে ‘বুলডোজার’। কর্মীদের বিজয়োৎসব হোক বা জনসভা বুলডোজার নিয়ে উচ্ছ্বাস করছেন গেরুয়া কর্মী, সমর্থকরা। রা঩জ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই বুলডোজারের তাণ্ডব দেখেছে শহর কলকাতা সহ রাজ্যের নানা প্রান্ত। রাস্তায় থাকা বেআইনি দখলদারদের হঠাতে বুলডোজার চালিয়ে উচ্ছেদ হয়েছে। বার্নপুরে ইস্কো কর্তৃপক্ষ ধারাবাহিক ভাবে বুলডোজার চালিয়ে একের পর এক নির্মাণ ভেঙে ফেলছে। রেলও বিভিন্ন জায়গায় বুলডোজার চালিয়ে নিজেদের জমি দখলমুক্ত করছে। এই পরিস্থিতিতে বুলডোজার চালানো নিয়ে কিছুটা নরম মনোভাব নিলেন রানিগঞ্জের পদ্ম বিধায়ক পার্থ ঘোষ। পেশায় হাইকোর্টের আ‌ইনজীবী পার্থবাবু রেলকে একটি চিঠি দিয়েছেন। সেখানে বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবি জানানোর পাশাপাশি শেষ অংশে তিনি লিখেছেন, উচ্ছেদ নিয়ে মানবিক সিদ্ধান্ত নিতে হবে রেলকে। তিনি স্মরণ করিয়ে দেন, রেলের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দিয়েছেন। 

Advertisement

এই অবস্থান অত্যন্ত তৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, লুধিয়ানা থেকে যে ফ্রেট করিডোর আসছে তা অণ্ডালেই সমাপ্ত হবে। সেখানে পৃথক স্টেশন হবে। স্বাভাবিক ভাবেই ওই এলাকাতেই বিপুল পরিমাণ জমির প্রয়োজন হবে রেলের। রানিগঞ্জ বিধানসভা এলাকার ওই এলাকাতেই উচ্ছেদের সম্ভাবনা বেশি। স্থানীয় বিধায়কের এই মানবিক আবেদনে অনেকেই খুশি।
এই আবেদনের পাশাপাশি রানিগঞ্জকে হেরিটেজ স্টেশন হিসাবে তুলে ধরে উন্নয়নের দাবি করেন বিধায়ক। রানিগঞ্জ ও বাঁকুড়ার মেজিয়ার মধ্যে যাত্রীবাহী ট্রেন চালানোর দাবি করেন। পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ ট্রেন চালানোর দাবি তিনি করেছেন। পার্থবাবু বলেন, আমাদেরব বিধানসভা এলাকার সামগ্রিক বিকাশের জন্য যা, যা প্রয়োজন তা করব।  আইএসপির পক্ষ থেকে বার্নপুরে বুলডোজার দিয়ে ভাঙা হল পরিত্যক্ত কোয়ার্টার।

Advertisement
সম্পর্কিত সংবাদ