Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর: আরও একটি রিপোর্ট পেশ

আর জি কর খুন ও ধর্ষণ মামলায় আরও একটি রিপোর্ট পেশ করল সিবিআই। ২০ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে।

আর জি কর: আরও একটি রিপোর্ট পেশ
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর খুন ও ধর্ষণ মামলায় আরও একটি রিপোর্ট পেশ করল সিবিআই। ২০ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে। যদিও এদিন হাইকোর্ট জানতে চেয়েছে, ১৬৪ ধারায় ভিডিয়োগ্রাফি করা হয়েছে  কি না? নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায় জানিয়েছেন, নির্যাতিতার বাবা মায়ের ভিডিয়োগ্রাফি হয়নি এখনও। খড়দহ থানার আইসি ও আইওকে ১ অক্টোবর আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্তাতিতার পরিবারের অভিযোগ, তাঁদের বন্দুক দিয়ে ভয় দেখিয়ে অভিযোগ তুলে নিতে বলা হয়েছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ