Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

নভেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার সামান্য বেড়ে হল ০.৭১ শতাংশ

নভেম্বর মাসে সামান্য ঊর্ধ্বমুখী হয়ে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার দাঁড়াল ০.৭১ শতাংশ। মূলত সবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার ও জ্বালানির দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়ল খুচরো পণ্যের মুদ্রাস্ফীতিতে।

নভেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার সামান্য বেড়ে হল ০.৭১ শতাংশ
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি (পিটিআই): নভেম্বর মাসে সামান্য ঊর্ধ্বমুখী হয়ে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার দাঁড়াল ০.৭১ শতাংশ। মূলত সবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার ও জ্বালানির দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়ল খুচরো পণ্যের মুদ্রাস্ফীতিতে।

Advertisement

যদিও উপভোক্তা মূল্য সূচক (সিপিআই) অনুযায়ী, অক্টোবর মাসে মুদ্রাস্ফীতির হার রেকর্ড কমে ০.২৫ শতাংশ হয়েছিল। মূলত জিএসটি হারে কাটছাঁট সহ একাধিক কারণের ইতিবাচক প্রভাব পড়েছিল বাজারে। জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনএসও) প্রকাশিত তথ্য বলছে, অক্টোবরে খাদ্যপণে স্ফীতিহ্রাস হয়েছিল ৫.০২ শতাংশ। নভেম্বরে দাম কিছুটা বাড়ায় মুদ্রাহ্রাস ৩.৯১ শতাংশে দাঁড়িয়েছে। এনএসও বলেছে, নভেম্বরে সবজি, মাংস, ডিম, মাছ, মশলা ও জ্বালানির দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। অক্টোবরে জ্বালানির মুদ্রাস্ফীতি হয়েছিল ১.৯৮ শতাংশ। নভেম্বরে তা বেড়ে হয়েছে ২.৩২ শতাংশ।     

Advertisement
সম্পর্কিত সংবাদ