Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ছ’বছরে সর্বনিম্ন খুচরো মুদ্রাস্ফীতি

খাতায় কলমে কিছুটা স্বস্তি। ফের কমল খুচরো মূল্যস্ফীতির হার। সোমবার কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিসংখ্যান অফিস জানাচ্ছে, গত জুন মাসে ৬ বছরে সবচেয়ে কম ছিল খুচরো মু্দ্রাস্ফীতি।

ছ’বছরে সর্বনিম্ন খুচরো মুদ্রাস্ফীতি
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: খাতায় কলমে কিছুটা স্বস্তি। ফের কমল খুচরো মূল্যস্ফীতির হার। সোমবার কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিসংখ্যান অফিস জানাচ্ছে, গত জুন মাসে ৬ বছরে সবচেয়ে কম ছিল খুচরো মু্দ্রাস্ফীতি। এর হার থিল ২.১ শতাংশ। গত মে মাসে খুচরো মুদ্রাস্ফীতি ছিল ২.৮২ শতাংশ। ১ বছর আগে অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে এই হার ছিল ৫.০৮ শতাংশ।

Advertisement

গত কয়েক মাসে লাগাতার মুদ্রাস্ফীতির হার মাথা নামিয়েছে।  জাতীয় পরিসংখ্যান অফিস বলেছে, ‘গত জুনে ৭২ বেসিস পয়েন্টের পতন লক্ষ করা গিয়েছে। যা ২০১৯ সালের পর সর্বনিম্ন।’। ২০১৯ সালের জানুয়ারিতে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ১.৯৭ শতাংশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ