নয়াদিল্লি: জানুয়ারিতে দেশে খুচরো মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ২.৭৫ শতাংশ। বৃহস্পতিবার এই রিপোর্ট দিয়েছে জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনএসও)। সম্প্রতি খুচরো মুদ্রাস্ফীতি নির্ণয়ে নতুন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। বলা হয়েছে, ২০২৪ সালকে ভিত্তিবর্ষ ধরে জিনিসপত্রের দামের ওঠানামার সাপেক্ষে ক্রেতা মূল্য সূচক (সিপিআই) নির্ণয় করা হবে। তার ভিত্তিতেই প্রকাশ করা হবে খুচরো মুদ্রাস্ফীতি। আগে ভিত্তিবর্ষ ছিল ২০১২। পণ্য ও পরিষেবার ব্যাপ্তিও এবার বাড়ানো হয়েছে। আগে ২৫৯টি পণ্যের দামে ওঠানামার হিসাবে সিপিআই নির্ধারিত হত। এখন



