Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১১ ও ১২ ডিসেম্বর সুন্দরবনে নিষেধাজ্ঞা

আগামী ১১ ও ১২ ডিসেম্বর সুন্দরবন বন্ধ থাকবে। অর্থাৎ, ওই দুদিন কোনও বোট বা লঞ্চ পর্যটকদের নিয়ে বেরতে পারবে না। এক নির্দেশিকা দিয়ে এমনটাই জানিয়ে দিয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ।

১১ ও ১২ ডিসেম্বর সুন্দরবনে নিষেধাজ্ঞা
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগামী ১১ ও ১২ ডিসেম্বর সুন্দরবন বন্ধ থাকবে। অর্থাৎ, ওই দুদিন কোনও বোট বা লঞ্চ পর্যটকদের নিয়ে বেরতে পারবে না। এক নির্দেশিকা দিয়ে এমনটাই জানিয়ে দিয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ। বাঘ শুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে ওই দুইদিন। তাই সুষ্ঠুভাবে যাতে সেটা হতে পারে তার জন্যই পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাইগার রিজার্ভ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ১১ ও ১২ তারিখ কোনও অনলাইন বুকিং করা যাবে না। এই নির্দেশিকা পাওয়ার পর বোট মালিকরা জানান, যাঁদের ওই দুদিন বুকিং আগেই করা ছিল, সেটা বাতিল করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ