বার্মা বার্মায় মায়ানমারের বিশেষ মেনু
বার্মা বার্মায় মায়ানমারের বিশেষ মেনু
হাতে ছিঁড়ে নেওয়া নরম রুটি, তার সঙ্গে সুগন্ধি কারি, আর পাশে ধোঁয়া ওঠা চা— ইয়াঙ্গুনের চা-দোকানের এই চেনা ছবি এবার কলকাতাতেও। বার্মা বার্মা নিয়ে এসেছে ‘পকসে অ্যান্ড পালাটা: উইন্ডোজ টু বার্মা’ নামে বিশেষ মেনু। ৩১ আগস্ট পর্যন্ত পাবেন এই মেনু। নরম স্টিমড বান পকসে, মচমচে স্তরের পালাটা এবং নানা স্বাদের কারি দিয়ে সেজেছে বার্মা বার্মার আপ্যায়ন। মেনুতে রয়েছে টোফু অ্যান্ড স্ক্যালিয়ন টুইস্ট, পকসে বার্গার, স্পাইসি কারি বানস, সানডে কারি পালাটা, ওজি বার্মিজ টাকো ইত্যাদি। মিষ্টিতে থাকছে টিশপ ক্রিম পাফ ও নাট্টি বানানা সানডে। সঙ্গে মিলবে বার্মিজ পুলড টি ও ঘরোয়া পানীয়।
সয় জয়-এ সি ফুড উৎসব
সল্টলেকের প্যান এশিয়ান রেস্তরাঁ সয় জয়-এ শুরু হল বিশেষ সি ফুড উৎসব। সামুদ্রিক খাবারের সঙ্গে এশিয়ার নানা দেশের স্বাদের মেলবন্ধনই এই উৎসবের মূল আকর্ষণ। উৎসবের মেনুতে থাকছে ব্যাং ব্যাং শ্রিম্প স্যালাড, ক্র্যাব অ্যান্ড কর্ন এগ ড্রপ, ক্রিসপি সফট শেল ক্র্যাব, থাই লেমনগ্রাস মাসেলস, ক্রিসপি অক্টোপাস অ্যান্ড ক্যালামারির মতো হরেক স্টার্টার। মূল পদে থাকছে কাম হিয়ং ক্লামস, ব্ল্যাক বিন গার্লিক লবস্টার, এগজো স্যস সি ফুড মেডলি, ইন্দোনেশিয়ান ইকান বাকার, স্টিমড বোনলেস ইলিশ ইত্যাদি। বিশেষ আকর্ষণ লবস্টার মে গোরেং, টম ইয়াম ফ্রায়েড রাইস এবং গার্লিক বাটার সোবা উইথ পিপিস। শেষপাতে থাকছে আদার টফি দিয়ে ডিপ-ফ্রায়েড আইসক্রিম। মিলবে ভ্যানিলা ও কালো তিলের স্বাদে।