অ্যাস্টরে কোস্টাল ফুড ফেস্ট
অ্যাস্টরে কোস্টাল ফুড ফেস্ট
সামুদ্রিক খাবার যাঁরা পছন্দ করেন তাঁদের জন্যই মিলত অ্যাস্টর রেস্তরাঁ আয়োজন করেছে কোস্টাল ফেস্ট। মেনুতে পাবেন নানা ধরনের প্ল্যাটার। বোরোলি মাছের প্ল্যাটারটিতে সঙ্গে থাকবে গোবিন্দভোগ চালের ভাত। দাম ৫৫০ টাকা। ধনেপাতা বাটা ভেটকির প্ল্যাটার পাবেন ৭৫০ টাকায়। বেলেডাঙা চিলি প্রনস প্ল্যাটারটিও রয়েছে একই দামে। জিরে হলুদ দেওয়া শিঙি মাছের গ্রিলও পাবেন ৭৫০ টাকায়।
ইউয়াচায় সাংহাই নাইট
চিত্রপট পাল্টে পিছিয়ে গিয়েছি বহু বছর। ১৯৩০ সালের চীন দেশের সাংহাই শহরের ফুড স্ট্রিট। স্যসের নানারকম মিলমিশে সুবাসিত চারদিক। একটু ভিন্ন ধরনের মিউজিক বাজছে। ইউয়াচা রেস্তরাঁয় হঠাৎ ঢুকলে এমনটাই মনে হবে। সাজগোজ থেকে মেনু সবেতেই সেই সময়কার ছাপ। এই ফেস্টের মেনুতে পাবেন কোয়েলের ডিম ও চিকেন দিয়ে তৈরি আম চুন সুইমাই, চিকেন দিয়ে তৈরি চা হু কোক, তুং পো ইয়ক (পর্ক বেলি বাও), সুইয়েন তিয়াম সেক বান (সুইট অ্যান্ড সাওয়ার ফিশ), কুচো চিংড়ি দিয়ে তৈরি ফাত পুত ফিউ হিয়ং, ব্রকোলি ও দই দিয়ে তৈরি লো হান জাই ইত্যাদি।
কনক্লেভ ভার্দে-তে ট্যাংরা ফুড ফেস্ট
আগামী ২০ নভেম্বর পর্যন্ত কনক্লেভ ভার্দেতে চলবে ট্যাংরা ফুড ফেস্ট। ট্যাংরা স্টাইল চীনে খাবার একটি স্বয়ং সম্পূর্ণ ঘরানা। সেই ধরনের চীনে পদ নিয়েই কনক্লেভ ভার্দে মেপল রেস্তরাঁয় শুরু হয়েছে ট্যাংরা ফুড ফেস্ট। মেনুতে পাবেন ভেগান চাইনিজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ, উইন্টার মেলন স্যুপ, ক্রিস্পি ফ্রায়েড স্টাফড মাশরুম, ফ্রায়েড চিকেন ওয়ান্টন, র্যামেন নুডলস, হুনান চিকেন, ফিশ ইন হোয়েসিন স্যস ইত্যাদি।