Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁ-র খবর

এখানকার ইস্টি ইন্ডিয়া রুমে পাবেন পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ ও ডিনার। থাকবে আম গন্ধরাজ চিকেন কাটলেট, মাংসের চপ, ডাব চিংড়ি, ঢাকাই ইলিশ, কষা মাংস ইত্যাদি।

রেস্তরাঁ-র  খবর
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাজকুটির
এখানকার ইস্টি ইন্ডিয়া রুমে পাবেন পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ ও ডিনার। থাকবে আম গন্ধরাজ চিকেন কাটলেট, মাংসের চপ, ডাব চিংড়ি, ঢাকাই ইলিশ, কষা মাংস ইত্যাদি।

Advertisement

তাজ বেঙ্গল, কলকাতা
বাংলা নববর্ষ উপলক্ষ্যে হোটেলের সোনারগাঁও রেস্তরাঁয় থাকবে বিশেষ থালির আয়োজন। ১৪ ও ১৫ এপ্রিল পাবেন এই থালি। মেনুতে রয়েছে তোপসে ফ্রাই, কাঁচালঙ্কা বাটা মুরগি, কষা মাংস, কই মাছের তেল ঝাল, নারকেল পোস্ত বড়া, ছানার চপ, এঁচোড়ের কালিয়া, কাঁচকলার কোপ্তা, ভাপা চিংড়ি, ভেটকি পাতুরি, সীতাভোগ, আম দই ইত্যা঩দি।

তাজ সিটিসেন্টার, নিউ টাউন
হোটেলের শামিয়ানা রেস্তরাঁয় পাবেন পয়লা বৈশাখ ব্রাঞ্চ। থাকবে ডাব চিংড়ি মালাই, রুই মাছের পাটিসাপটা, ঢাকাই ইলিশ, গন্ধরাজ লেবু লঙ্কা মুরগি, পোস্ত মাংস ইত্যাদি।

ভিভান্তা, কলকাতা, ইএম বাইপাস
এখানে পয়লা বৈশাখে পাবেন বাঙালি মেনু। তাতে রয়েছে শুক্তো, আলু পোস্ত, চিংড়ি মালাইকারি, কষা মাংস সহ আরও নানা পদ।

হায়াত সেন্ট্রিক কলকাতা
এই হোটেলে পাবেন পয়লা বৈশাখ উপলক্ষ্যে বিশেষ মেনু। থাকবে চিংড়ির মালাইকারি, ট্যাংরা স্টাইল চিলি চিকেন, কাঁচালঙ্কা মুরগি, ভেজ কাটলেট, কাসুন্দি পনির টিক্কা, মাটন শিক কাবাব, চমচম, গুজিয়া ইত্যাদি। অ্যাস্টর হোটেল
হোটেলের নববর্ষ মেনুটি বাঙালিয়ানায় ঠাসা। প্রথম পাতে থাকবে বেগুন বাসন্তী, দই পটোল। মেন কোর্সে পাবেন চিংড়ির মালাইকারি, ভাপা ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, মাটন কষা, বাসন্তী পোলাও ইত্যাদি। শেষ পাতে পাবেন মিষ্টির নানারকম। তার মধ্যে রসগোল্লা, সন্দেশ, ছানার পায়েশ মিষ্টি দই উল্লেখযোগ্য।

পিয়ারলেস হোটেল
এখানে পয়লা বৈশাখ উপলক্ষ্যে পাবেন বিভিন্ন ধরনের থালি। তার মধ্যে মহোৎসব থালিতে থাকবে টম্যাটো বাদাম দিয়ে আলুর দম, এঁচোড় পোস্ত ইত্যাদি। রাজভোগ থালিতে পাবেন চিংড়ির ঝাল, ভেটকির পাতুরি, কষা মাংস সহ হরেক রকম খাবার। ভূরিভোজ থালিতে থাকবে মাছের চপ, হিং ডাল কচুড়ি, সর্ষে ইলিশ, কষা মাংস ইত্যাদি।

হোটেল পোলো ফ্লোটেল
পয়লা বৈশাখের সঙ্গে বাঙালির অনেক আবেগ যুক্ত হয়ে রয়েছে। মেনুতে বাঙালিয়ানা থাকতে হবে, একটু নস্টালজিয়া থাকলেও ভালো হয়। এবছরের মেনুতে পাবেন রাঁধুনি দেওয়া মাছের ঝোল, ফিশ স্টু, মিষ্টি মাছের মালাই, আম আদা সর্ষে বাটা, পোস্ত মাংস ইত্যাদি।

অ্যামব্রোসিয়া
এখানে বৈশাখী মেুনতে থাকবে বাঙালি শিঙাড়া, বাসন্তী পোলাও, ধোকার ডালনা, আলুর দম, কচুড়ি, ঢাকাই পরোটা, ছোলার ডাল, রাধাবল্লভী, টম্যাটোর চাটনি ইত্যাদি।

হোটেল হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট
এখানে নববর্ষ মেনুতে পাবেন পেঁয়াজ পোস্তর বড়া, ফাউল কাটলেট, মোরগ পোলও, ছানার ঢাকাই কোর্মা, পোস্ত চিংড়ি বাটা, সর্ষে ভাপা পাবদা, শীলে বাটা লাল মাংসের ঝোল সহ আরও অনেক পদ। সঙ্গে থাকবে বাউল গানের লাইভ শো।  

চাওম্যান
এই রেস্তরাঁর নববর্ষ থিম ‘ভাতে বাঙালি পাতে চাইনিজ’। সেই মেনুতে পাবেন চিলি পনির, স্মোকি চিলি চিকেন, চিলি গার্লিক রাইস, ওক টসড হাক্কা নুডলস, কুংপাও চিকেন, চিলি ওয়াইন ফিশ চকোলেট মুস সহ আরও নানা পদ। ভেজ ফ্যামিলি মিল ১৪৯৯ টাকা, ননভেজ ফ্যামিলি মিল ১৮৯৯ টাকায় পাবেন।

ওজোরা
এখানে ২০ এপ্রিল পর্যন্ত চলবে বিশেষ মেনু। থাকছে চিকেন কবিরাজি, চিংড়ির চপ, পাঁচফোড়ন পনির টিক্কা, গন্ধরাজ ভেটকির চপ, আমিষ ও নিরামিষ থালি। 

প্যাপরিকা গুর্মে
পয়লা বৈশাখের মেনুতে থাকবে চিকেন কাবাব, চিকেন স্লাইডার, বেঙ্গলি ট্যাকো, চিকেন টিক্কা তাওয়া বিরিয়ানি, চিকেন মাখানি ইত্যাদি। এই মেনু পাবেন ৩০ এপ্রিল পর্যন্ত।

লাকি টাইগার
এখানে পাবেন পয়লা বৈশাখ ব্রাঞ্চ। থাকবে ওয়ান্টন স্যুপ, সল্ট অ্যান্ড পেপার কর্ন স্প্রিং রোল, ডিনামাইট ফিশ, প্রন টেম্পুরা চিকেন টেরিয়াকি, আইসক্রিম ইত্যাদি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ