Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বৈদ্যবাটি ও কোন্নগরের চেয়ারম্যানের ইস্তফা

প্রত্যাশিতভাবে হুগলির আরও দুই পুরপ্রধান সপার্ষদ পদত্যাগ করলেন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত হুগলির তিনটি পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছিলেন।

বৈদ্যবাটি ও কোন্নগরের চেয়ারম্যানের ইস্তফা
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রত্যাশিতভাবে হুগলির আরও দুই পুরপ্রধান সপার্ষদ পদত্যাগ করলেন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত হুগলির তিনটি পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছিলেন। তখনই আরও কয়েকটি পুরসভা থেকে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানদের সরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছিল। 

Advertisement

শুক্রবার তৃণমূল পরিচালিত কোন্নগর ও বৈদ্যবাটির পুরসভার চেয়ারম্যানরা পদত্যাগ করেন। তাঁরা দু’জনেই মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সেইসঙ্গে এই দু’টি পুরসভার কাউন্সিলাররাও গণইস্তফা দিয়েছেন। কোন্নগরের চেয়ারম্যান স্বপন দাস বা বৈদ্যবাটির চেয়ারম্যান পিন্টু মাহাত কোনও নির্দিষ্ট অভিযোগ তোলেননি। দু’জনেই বলেন, মানুষের জন্য কাজ করতে চেষ্টা করেছি। সাফল্য-ব্যর্থতার মূল্যায়ন তাঁরাই করবেন। পদ ছাড়লেও মানুষের পাশে সব সময় থাকব।
রাজ্যে পালাবদলের পরেই হুগলিতে তৃণমূল পরিচালিত পুরসভার কর্তাদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়ে। একে একে সব পুরসভাতেই তৃণমূল নেতৃত্ব হাল ছেড়ে দিয়েছিলেন। 
শেষপর্যন্ত পড়েছিল উত্তরপাড়া, রিষড়া, কোন্নগর ও বৈদ্যবাটি পুরসভা। শুক্রবার কোন্নগর ও বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যানরা পদত্যাগ করায় এখন পড়ে রইল দু’টি। যদিও তৃণমূলের অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রিষড়ায় পদত্যাগপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মহকুমা শাসকের কাছে যাওয়ার সময় কিছু সমস্যা দেখা দেওয়ায় সেই পর্ব আর হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ