Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের নামেও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট!

ডোনাল্ড জন ট্রাম্প। মায়ের নাম মেরি অ্যানি ম্যাকলিওড। বাবার নাম ফ্রেডেরিক ক্রাইস্ট ট্রাম্প। বাড়ি বিহারের সমস্তিপুর জেলার হাসানপুর গ্রামে!

ট্রাম্পের নামেও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট!
  • ৭ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

পাটনা: ডোনাল্ড জন ট্রাম্প। মায়ের নাম মেরি অ্যানি ম্যাকলিওড। বাবার নাম ফ্রেডেরিক ক্রাইস্ট ট্রাম্প। বাড়ি বিহারের সমস্তিপুর জেলার হাসানপুর গ্রামে! বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিউ (এসআইআর) পর্বে ট্রাম্পের নামে এমনই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমা পড়ে। আর তা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে। নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনকে কেন্দ্র করে জোর বিতর্ক দানা বেধেছে। কিছুদিন আগেই ‘ডগ বাবু’ ও ‘ডগেশ বাবু’ নামে দুই সারমেয়র নামে নথি জমা পড়ার খবর সামনে এসেছিল। এবার স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের নামে! সেই আবেদনপত্র  অবশ্য বাতিল হয়ে গিয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের তরফে দায়ের করা হয়েছে একটি এফআইআরও। যদিও প্রশ্ন উঠেছে,  নজরদারি এড়িয়ে কীভাবে এধরনের আবেদন জমা নেওয়া হল? পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। 

Advertisement

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই আবেদনপত্র। সেখানে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ছবিও। আবেদনপত্রে লেখা হয়েছে, ট্রাম্পের বাড়ি বিহারের সমস্তিপুর জেলার পাটোরি মহকুমার অন্তর্গত হাসানপুর গ্রামে। এর আগে ‘ডগ বাবু’ নিয়ে বিহারে সাড়া পড়ে গিয়েছিল। নাম- ডগ বাবু। বাবার নাম- কুত্তা বাবু, মা-কুতিয়াদেবী। পাটনা জেলার মাসাউড়ি থানার কাউলিচক মহল্লার ১৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। সারমেয়র নামে এহেন রেসিডেন্স সার্টিফিকেট প্রদান করেছিল এনডিএ শাসিত বিহার সরকার। এমনকী এই শংসাপত্র গ্রহণ করেছিল কমিশনও। এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইভাবে ডগেশ বাবু নামে আরও একটি আবেদনপত্রও প্রকাশ্যে এসেছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ