Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সুদের হার কমাতে পারে রিজার্ভ ব্যাংক

ঋণে সুদের হার আরও ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

সুদের হার কমাতে পারে রিজার্ভ ব্যাংক
  • ২ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

মুম্বই: ঋণে সুদের হার আরও ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। ৩ ডিসেম্বর থেকে বৈঠকে বসছে আরবিআইয়ের আর্থিক নীতি নির্ধারণ সংক্রান্ত কমিটি। বৈঠক চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। সেদিনই নতুন সুদের হার ঘোষণা করতে পারেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয়  মালহোত্রা। বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতির চাপ কমে গিয়েছে। তাই রেপো রেট কমানোর পথে হাঁটতে পারে কেন্দ্রীয় ব্যাংক। যদিও বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। অর্থাৎ আর্থিক বৃদ্ধির চাকায় গতি এসেছে। এই পরিস্থিতিতে রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষেই থাকতে পারে আরবিআই।  সুদের হার কমলে বাড়ি, গাড়ি বা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুবিধা পাবে সাধারণ মানুষ। গত বছরের ফেব্রুয়ারি থেকে কয়েক দফায় সুদের হার কমানো হয়। সবমিলিয়ে রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট কমানো হয়। শেষপর্যন্ত গত আগস্ট থেকে আর এই হার কমানো হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ