Bartaman Logo
১০ জুন, ২০২৬

শোম্পেন উপজাতির অস্তিত্ব সঙ্কটের আশঙ্কা রিপোর্টে, গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে প্রশ্ন

গ্রেটার নিকোবর দ্বীপপুঞ্জকে ঢেলে সাজানোর প্রকল্প নিয়েছে মোদি সরকার। ‘দ্য নিউ হংকং’ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫ হাজার কোটি টাকা।

শোম্পেন উপজাতির অস্তিত্ব সঙ্কটের আশঙ্কা রিপোর্টে, গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে প্রশ্ন
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গ্রেটার নিকোবর দ্বীপপুঞ্জকে ঢেলে সাজানোর প্রকল্প নিয়েছে মোদি সরকার। ‘দ্য নিউ হংকং’ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫ হাজার কোটি টাকা। যার মাধ্যমে আধুনিকভাবে সাজানো হবে নিকোবরকে। গ্রেট নিকোবর প্রজেক্ট-এর জেরে অস্তিত্ত্ব বিপন্ন হতে পারে সেখানকার উপজাতিদের। আধুনিকতার ছোঁয়ায় গভীর সঙ্কটের মুখে পড়তে পারে নিকোবরের শোম্পেনরা। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল (এসআই) এক রিপোর্টে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, আধুনিক সভ্যতার বাইরে জীবনযাপনে অভ্যস্ত শোম্পেন জনজাতি। বিশ্বে শুধুমাত্র গ্রেটার নিকোবর দ্বীপে তাঁদের বসবাস। কিন্তু ভারত সরকারের উন্নয়ন প্রকল্পের জেরে তাঁদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। অবিলম্বে ওই প্রকল্প বাতিলের আবেদন জানিয়েছে সংস্থাটি। সেইসঙ্গে রাষ্ট্রসঙ্ঘেও একটি রিপোর্টও তারা জমা দিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে নিকোবরে প্রকল্পটি হাতে নিয়েছে কেন্দ্র। সেখানে একটি আধুনিক সমুদ্র বন্দর, সামরিক ঘাঁটি, বৈদ্যুতিক কেন্দ্র গড়ে তোলা হবে। সেইসঙ্গে ৬৫ হাজার মানুষের বসবাসের জন্য একটি আধুনিক নগরীও গড়ে তোলা হবে প্রকল্পের অধীনে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ