দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার পেলেন টেলর সুইফট, সময় রায়না
  • ২১ নভেম্বর, ২০২৬ ১২:০৫
Prefer us on Google

মুম্বই, ২১ নভেম্বর: জনপ্রিয় পপ তারকা টেলর সুইফট থেকে শুরু করে অস্কারজয়ী অভিনেতা মাইকেল বি. জর্ডান, পরিচালক পল থমাস অ্যান্ডারসন—সহ অনেকেই রয়েছেন এই তালিকায়। দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৬-এর তালিকায় স্থান পেয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। রয়েছেন সময় রায়নাও। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘ধুরন্ধর’, এবং ‘সাইয়ারা’ সেরা গানের পুরস্কার জিতেছে।

Advertisement

কর্তৃপক্ষের তরফে সমাজমাধ্যমে পোস্ট করে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। 

সেরা আন্তর্জাতিক শিল্পী: টেলর সুইফট

সেরা কৌতুক শিল্পী: সময় রায়না

বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদান: জেমস ক্যামেরন

সেরা অভিনেতা (আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র): মাইকেল বি জর্ডান (সিনারস)

অভিনয়ের জন্য বিশেষ স্বীকৃতি: স্মৃতি ইরানি (কিউকি সাস ভি কভি বহু থি ২)

সেরা পরিচালক (ওয়েব সিরিজ): আরিয়ান খান (ব্যাডস অব বলিউড)

সেরা পরিচালক (আন্তর্জাতিক ফিচার ফিল্ম): পল থমাস অ্যান্ডারসন

অভিনয়ের জন্য বিশেষ স্বীকৃতি: অক্ষয় খান্না (ধুরন্ধর)

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ

বর্ষসেরা টেলিভিশন ধারাবাহিক: তারক মেহেতা কা উল্টা চশমা

সেরা চলচ্চিত্র: ধুরন্ধর

সেরা অভিনেতা: রণবীর সিং (ধুরন্ধর)

সেরা অভিনেত্রী: অনীত পড্ডা (সাইয়ারা)

সেরা পরিচালক: আদিত্য ধর

সেরা পার্শ্ব অভিনেতা: বিনীত কুমার সিং

সেরা কৌতুক অভিনেতা: রীতেশ দেশমুখ

বছরের সেরা গান: সাইয়ারা

সেরা ওয়েব সিরিজ: দ্য ব্যাডস অব বলিউড

সেরা অভিনেতা (ওয়েব সিরিজ): জয়দীপ আহলওয়াত (পাতাল লোক)

সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ): শেফালি শাহ (দিল্লি ক্রাইম ৩)

দাদাসাহেব ফালকের নামে নামাঙ্কিত দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হল একটি বেসরকারিভাবে আয়োজিত চলচ্চিত্র উৎসব। এটি চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত এবং ডিজিটাল বিনোদন মাধ্যমের বিভিন্ন কাজকে স্বীকৃতি প্রদান করে।