বিপদে ‘জোশ’-এর সহ অভিনেতা, সাহায্যের আশ্বাস দিয়ে ফোন শাহরুখের!
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘জোশ’ ছবির সহ অভিনেতা শরদ কাপুরের দিকে সাহায্যের হাত বাড়ালেন শাহরুখ খান। দীর্ঘদিন পর চর্চার কেন্দ্রে শরদ। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। সেখানে শারীরিক ও আর্থিক সমস্যার কথা জানান অভিনেতা। পাশাপাশি জানান, কাজ চাই তাঁর। অমিতাভ বচ্চন, সলমন খান, সোনু সুদের মতো একাধিক তারকা আগেই শরদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এবার সাহায্যের হাত বাড়ালেন শাহরুখও। শরদ নিজেই সেই খবর জানিয়েছেন। বলেছেন, ‘সদ্য শাহরুখ আমাকে ফোন করেছিলেন। আশ্বাস দিয়েছেন, তিনি আমাকে সাহায্য করবেন। শীঘ্রই আরিয়ান খানের সঙ্গে দেখা করব আমি।’  

Advertisement