মা হলেন সামান্থা রুথ প্রভু, নাম কী রাখলেন সন্তানের?
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মা হলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নায়িকা ও পরিচালক রাজ নিদিমোরুর সংসারে এল নতুন সদস্য। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেছেন তাঁরা। ছেলের নাম রেখেছেন দেব। সমাজমাধ্যমে এই খবর শেয়ার করে সামান্থা লিখেছেন, ‘আমাদের পরিবারে এসেছে পুত্র সন্তান। এর থেকে খুশি আমরা কখনো হইনি।’ উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে বিয়ে করেছিলেন সামান্থা। চলতি বছর জুন মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেন অভিনেত্রী। তারকা দম্পতির পরিবারে নতুন সদস্যের আগমনে খুশি অনুরাগীরা। 

Advertisement