Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

প্রণামি চুরির তদন্ত নিয়ে রিপোর্ট তলব

অযোধ্যার রামমন্দিরে প্রণামি চুরির তদন্তের জন্য বিশেষ টিম বা সিট গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। তদন্ত কতদূর এগল, তা নিয়ে দু’সপ্তাহের মধ্যে সিটকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

প্রণামি চুরির তদন্ত নিয়ে রিপোর্ট তলব
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরে প্রণামি চুরির তদন্তের জন্য বিশেষ টিম বা সিট গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। তদন্ত কতদূর এগল, তা নিয়ে দু’সপ্তাহের মধ্যে সিটকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘মন্দির পরিচালনার ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে, তার জন্য সব ধরনের পদক্ষেপ করা হচ্ছে। আমরা স্বচ্ছ, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের উপর জোর দিচ্ছি।’ উত্তরপ্রদেশ সরকারের তরফে আদালতে সওয়াল করেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি জানান, আইজি কিরণ এসের নেতৃত্বে চার সদস্যের সিট গঠন করা হয়েছে। ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত এসপি পদমর্যাদার তিনজন ওই টিমে রয়েছে। শীর্ষ আদালত জানায়, পঞ্চম সদস্য হিসাবে একজন ফরেনসিক অডিটরকে রাখতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ