Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ত্রাণ ও মাটি কেলেঙ্কারি: জোড়া  এফআইআর অভিষেকের নামে

উম-পুন ত্রাণ দুর্নীতিতে এফআইআর হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে।

ত্রাণ ও মাটি কেলেঙ্কারি: জোড়া  এফআইআর অভিষেকের নামে
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উম-পুন ত্রাণ দুর্নীতিতে এফআইআর হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানায় এই ব্যাপারে একটি অভিযোগ জমা পড়ে। তারই ভিত্তিতে পুলিশ এবার এফআইআর রুজু করল ডায়মন্ডহারবারের এমপির নামে। তাতে জালিয়াতি, প্রতারণাসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ২০২০ সালে ২৫০ কোটি টাকার ত্রাণ দুর্নীতি হয়েছিল বলে দাবি করা হয়েছে ওই অভিযোগে। 
তার সঙ্গেই রয়েছে ডায়মন্ডহারবার পুলিশ জেলার কালীতলা আশুতি থানায় ৩০০ কোটি টাকার এক মাটি কেলেঙ্কারি। ওই সংক্রান্ত লিখিত অভিযোগের প্রেক্ষিতেও ডায়মন্ডহারবার পুলিশ জেলার তরফে আর একটি এফআইআর রুজু করা হয়েছে। এখানেও তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের নাম রয়েছে বলে পুলিশ সূত্রের খবর।  এই মারাত্মক দুটি অভিযোগই করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তিনি প্রথমে বিষ্ণপুর থানায় লিখিত অভিযোগ করেন উম-পুন ত্রাণ কেলেঙ্কারি নিয়ে। তারপর কালীতলা আশুতি থানায় মাটি কেলেঙ্কারির অভিযোগটি জমা দিয়েছেন মঙ্গলবার।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ