Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়োগ দুর্নীতি মামলা: বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিন নাকচ

নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বড়ঞার অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। এদিন কলকাতার বিচারভবনের ইডির বিশেষ আদালত ধৃতের জামিনের আর্জি নাকচ করে দিয়ে তাঁকে ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।

নিয়োগ দুর্নীতি মামলা: বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিন নাকচ
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বড়ঞার অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। এদিন কলকাতার বিচারভবনের ইডির বিশেষ আদালত ধৃতের জামিনের আর্জি নাকচ করে দিয়ে তাঁকে ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। এদিন এই মামলায় জীবনকৃষ্ণের জামিনের জোরালো আপত্তি জানায় ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, এই দুর্নীতির মামলায় অভিযুক্ত জামিন পেলে মামলার ক্ষতি হতে পারে। পাশাপাশি এই আর্থিক দুর্নীতির মাথা কে, তাও তদন্ত করে দেখা হচ্ছে। আদালত সূত্রের খবর, দুবছর আগে অভিযুক্ত এই বিধায়ককে গ্রেফতার করে ইডি। চলতি বছরে তিনি জামিনে মুক্তি পান। গত আগস্টে ফের তিনি ইডির হাতে পাকড়াও হন। তারপর থেকে তিনি জেলেই আছেন। এরপরই তাঁর তরফে আদালতে জামিনের আবেদন জানানো হয়। দীর্ঘ শুনানি শেষে এদিন বিচারক তাঁর আর্জি নাকচ করে দেন। আদালতে শুনানি চলাকালে ইডির তরফে দাবি করা হয়, অভিযুক্ত বিধায়ক ও প্রার্থীদের বয়ান দেখেই বোঝা গিয়েছে অভিযুক্তদের অ্যাকাউন্টে কীভাবে এবং কত টাকা গিয়েছে। শুনানি চলাকালে বিচারক বলেন, এই ঘটনায় ২৫ হাজার মানুষের জীবনে ক্ষতি হয়েছে। অন্যদিকে, অভিযুক্তের কৌঁসুলি এদিন বলেন, আমার মক্কেল তদন্তকারী সংস্থাকে সবরকমভাবে সহযোগিতা করেছেন। নানা তথ্যও পেশ করেছেন তিনি। তাই যেকোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক। যদিও সেই আবেদন নাকচ করে দেন বিচারক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ