মুম্বই: দিন দিন ফুলেফেঁপে উঠছে বিসিসিআই। আর তার নেপথ্যে আইপিএল। ২০২৩-২৪ অর্থবর্ষের যে খতিয়ান বিসিসিআই প্রকাশ করেছে, তা চমকে দেওয়ার মতোই। এই সময়কালে বোর্ডের আয় বেড়ে হয়েছে রেকর্ড ৯৭৪১.৭ কোটি টাকা। তার মধ্যে ৫৯.১০ শতাংশই আইপিএল থেকে। টাকার অঙ্কে ৫৭৬১ কোটি। আইসিসি’র থেকে পেয়েছে ১০৪২ কোটি টাকা। এছাড়া আরও ৩৬১ কোটি টাকা এসেছে মহিলাদের আইপিএল, আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার স্বত্ব বিক্রি এবং বিভিন্ন স্পনসরশিপ থেকে।



