Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

শহরে ফের রেকর্ড সোনার, দেড় লাখ পেরোল রুপোও!

শহরে নতুন রেকর্ড গড়ল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্সের দেওয়া তথ্য অনুযায়ী সমঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম যায় ১ লক্ষ ২০ হাজার ৫৫০ টাকা।

শহরে ফের রেকর্ড সোনার, দেড় লাখ পেরোল রুপোও!
  • ৯ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে নতুন রেকর্ড গড়ল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্সের দেওয়া তথ্য অনুযায়ী সমঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম যায় ১ লক্ষ ২০ হাজার ৫৫০ টাকা। লক্ষ্মীপুজো উপলক্ষ্যে সোমবার সোনার পাইকারি বাজার বন্ধ ছিল। গত শনিবারের তুলনায় এক লাফে দর বেড়েছে দু-হাজার টাকা। পাশাপাশি বেড়েছে গয়না সোনার দরও। ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের দর একদিনের তফাতে ১ হাজার ৯০০ টাকা বেড়ে পৌঁছেছে ১ লক্ষ ১৪ হাজার ৬০০ টাকায়। যেহেতু সোনার দাম বাড়লে সাধারণত রুপোর দরও বৃদ্ধি পায়, এবারও তার অন্যথা হয়নি। এই প্রথম কলকাতায় রুপোর দর দেড় লক্ষ টাকার সীমা পেরল। এক্ষেত্রে শহরে এদিন এক কিলো খুচরো রুপোর দাম যায় ১ লক্ষ ৫০ হাজার ২৫০ টাকা। জানা গিয়েছে, কিলো প্রতি এই ধাতুরও দামও বৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে একদিনের তফাতে প্রায় হাজার টাকা বেড়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ