বেপরোয়া ড্রাইভিং, প্রাণ গেল তিন জনের
  • ২০ নভেম্বর, ২০২৬ ১১:৫৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফের গতি ও অসাবধানতার বলি তিনটি প্রাণ। বুধবার গভীর রাতে জলপাইগুড়ির তিস্তা সেতুতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। রাস্তা পারাপারের সময় বাইকে থাকা ওই তিন যুবককে দ্রুত গতির গাড়ি ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। অন্য যুবককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে

Advertisement

চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের দাবি মৃত তিন যুবকের বাড়ি বিবেকানন্দপল্লী এলাকায়। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি যাওয়ার রাস্তায় বাইক নিয়ে রাস্তা পার হচ্ছিল তারা। তখনই দ্রুত গতির একটি গাড়ি তাদের ধাক্কা মারে বলে অভিযোগ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীদের দাবি একই বাইকে তিন যুবক সওয়ার ছিলেন। তাদের কারোর মাথায় হেলমেট ছিল না। স্থানীয়দের প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে। রাতের দিকে পুলিশী পাহারা সেভাবে থাকে না বলেই স্থানীয়দের অভিযোগ।