Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এমবাপের গোলে জিতল রিয়াল

আগামী রবিবার মরশুমের প্রথম এল ক্লাসিকো। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখল জাবি আলোন্সো-ব্রিগেড।

এমবাপের গোলে জিতল রিয়াল
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গেতাফে- ০     :      রিয়াল মাদ্রিদ- ১ 
(এমবাপে)

Advertisement

মাদ্রিদ: আগামী রবিবার মরশুমের প্রথম এল ক্লাসিকো। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখল জাবি আলোন্সো-ব্রিগেড। রবিবার অ্যাওয়ে ম্যাচে কিলিয়ান এমবাপের একমাত্র গোলে গেতাফেকে হারাল তারা। এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ২৪ পয়েন্টে পৌঁছল লস ব্ল্যাঙ্কোস। সমসংখ্যক ম্যাচে দু’পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। জিতলেও রবিবার অ্যাওয়ে ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় রিয়ালকে। প্রথমার্ধে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াসরা। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নামার এক মিনিটের মধ্যেই লাল কার্ড দেখেন গেতাফের অ্যালান নিওম। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ পেতেই তা পুরোপুরি কাজে লাগায় রিয়াল। ৮০ মিনিটে আর্দা গুলেরের পাস থেকে জাল কাঁপান এমবাপে (১-০)। এরপর আরও এক ফুটবলার লাল কার্ড দেখায় শেষ কয়েক মিনিট ৯ জনে খেলে গেতাফে। তবে এই পর্বে রিয়াল আর গোল ব্যবধান বাড়াতে পারেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ