Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ড্র রিয়ালের, হাসপাতালে ভর্তি এমবাপে

ড্র রিয়ালের, হাসপাতালে ভর্তি এমবাপে
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিয়াল মাদ্রিদ- ১  :    আল হিলাল- ১
(গঞ্জালো)            (নেভাস-পেনাল্টি)

Advertisement

ফ্লোরিডা: রিয়াল মাদ্রিদ কোচের পদে অভিষেকটা সুখের হল না জাবি আলোন্সোর। ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে আটকে গেলেন ভিনিসিয়াসরা। বুধবার ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে সৌদি ক্লাব আল হিলালের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেন তাঁরা। শুরুতে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ রিয়াল। ম্যাচের ৩৪ মিনিটে স্প্যানিশ ক্লাবটির হয়ে জাল কাঁপান গঞ্জালো গার্সিয়া। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে আল হিলাল। ৪১ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে সফল রুবেন নেভাস। ম্যাচের শেষলগ্নে ফেডেরিকো ভালভার্দে পেনাল্টি মিস না করলে, ম্যাচ জিততেও পারত আলোন্সো ব্রিগেড।
এদিকে, অসুস্থতার কারণে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে দলে ছিলেন না কিলিয়ান এমবাপে। টিম সূত্রে খবর, পেটের ব্যথায় কাবু এই ফরাসি তারকা। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ