Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রিয়াল কাশ্মীর সরল, সুপার কাপে ডেম্পো

ভারতীয় ফুটবলের ফের মূল স্রোতে ফিরছে ডেম্পো। দীর্ঘদিন পরে আই লিগের যোগত্য অর্জন করেছে গোয়ার ক্লাবটি। এবার আসন্ন সুপার কাপে খেলতে দেখা যাবে তাদের।

রিয়াল কাশ্মীর সরল, সুপার কাপে ডেম্পো
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলের ফের মূল স্রোতে ফিরছে ডেম্পো। দীর্ঘদিন পরে আই লিগের যোগত্য অর্জন করেছে গোয়ার ক্লাবটি। এবার আসন্ন সুপার কাপে খেলতে দেখা যাবে তাদের। বৃহস্পতিবারই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে রিয়াল কাশ্মীর। দলের বিদেশি ফুটবলারদের ভিসা সমস্যার কারণে এখনও প্রস্তুতি শুরু করতে পারেনি ভূস্বর্গের ক্লাবটি। তাই টুর্নামেন্ট শুরুর দেড় সপ্তাহ আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা। এরপরই রিয়াল কাশ্মীরের পরিবর্তে ডেম্পোর নাম ঘোষণা করে এআইএফএফ। উল্লেখ্য, আসন্ন সুপার কাপে ইস্ট বেঙ্গল, মোহন বাগানের সঙ্গে একই গ্রুপে ছিল রিয়াল কাশ্মীর। ফলে তাদের জায়গায় ডেম্পো এবার সেই গ্রুপে খেলবে। সেক্ষেত্রে ২৫ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে আই লিগে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সমীর নায়েকের প্রশিক্ষণে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে তারা। দলে হুয়ান মেরা, মার্কাস জোসেফ, লুকম্যানের মতো বিদেশি ফুটবলার রয়েছেন।

Advertisement

এদিকে, ১৫ অক্টোবর পেরিয়ে গেলেও, নতুন মার্কেটিং পার্টনার নিয়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ ফেডারেশন। এই নিয়ে এবার চিঠি দিল আইএসএলের ১০টি ক্লাব। গোটা বিষয়টা নিয়ে স্বচ্ছ ধারণা চেয়েছে তারা। আর তেমনটা না হলে সুপার কাপে দল নাও নামাতে পারে সংশ্লিষ্ট ক্লাবগুলি।

Advertisement
সম্পর্কিত সংবাদ