Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রাধানগরে হাতির হামলায় ক্ষতিগ্রস্ত একটি ঘর

রাধানগরে হাতির হামলায় ক্ষতিগ্রস্ত একটি ঘর
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল একটি ঘর। কোনওরকমে প্রাণে বাঁচলেন বাড়ির লোকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের রাধানগর গ্রামে। বৃহস্পতিবার রাতে বক্সার জঙ্গলে থেকে বের হয়ে একটি হাতি রাধানগরের বাসিন্দা গীতা কুজুরের বাড়িতে তাণ্ডব চালায়। বাড়ির একটি ঘর ভেঙে দেয়। পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে যান। ঘরে মজুত ধান নষ্ট করে হাতি। এই ঘটনার খবর পেয়ে শুক্রবার তৃণমূল কংগ্রেসের ভল্কা-বারোবিশা ১ নম্বর অঞ্চল অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস ওই বাড়িতে যান। ক্ষতিগ্রস্ত গীতা কুজুরের সঙ্গে কথা তিনি কথা বলেন এবং ক্ষয়ক্ষতি ঘুরে দেখে। ওই বাড়ি থেকেই তিনি কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ জয়ন্তকুমার কার্জি ও বনদপ্তরের ভল্কার রেঞ্জ অফিসার প্রভাতকুমার বর্মনের সঙ্গে যোগাযোগ করেন। ক্ষতিগ্রস্ত ওই মহিলাকে সরকারিভাবে সহযোগিতা করার বিষয়ে আশ্বাস দিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ক্ষতিগ্রস্ত গীতা বলেন, এই ঘটনার পর খুবই আতঙ্কে রয়েছি। সরকারিভাবে সহযোগিতা মিললে ঘর মেরামত করা সম্ভব হত। তৃণমূলের অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস বলেন, গীতাদেবী খুবই দরিদ্র। হাতির হামলায় তাঁর ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি যেন ক্ষতিপূরণ পান, সেই বিষয়টি আমরা দেখছি। আমরা পাশে রয়েছি। বনদপ্তর জানিয়েছে, হাতির হামলা রুখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ