Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শর্তসাপেক্ষে ম্যাচ পাচ্ছে চিন্নাস্বামী

অবশেষে স্বস্তি। আসন্ন আইপিএলে চিন্নাস্বামীতেই হোম ম্যাচ খেলতে পারবে আরসিবি। তবে শর্তসাপেক্ষে। জাস্টিস মাইকেল কুনহা কমিশনের দেওয়া নির্দেশিকা পালন করতে হবে।

শর্তসাপেক্ষে ম্যাচ পাচ্ছে চিন্নাস্বামী
  • ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: অবশেষে স্বস্তি। আসন্ন আইপিএলে চিন্নাস্বামীতেই হোম ম্যাচ খেলতে পারবে আরসিবি। তবে শর্তসাপেক্ষে। জাস্টিস মাইকেল কুনহা কমিশনের দেওয়া নির্দেশিকা পালন করতে হবে। এমনটাই জানাল কর্ণাটকের মন্ত্রীসভা। 

Advertisement

গত আইপিএল জয়ের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গে উৎসবের আয়োজন করেছিল আরসিবি ম্যানেজমেন্ট। কিন্তু মাঠে ঢোকার সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন সমর্থকের। তারপর থেকেই ক্রিকেট বন্ধ চিন্নাস্বামীতে। জুলাইয়ে বিচারপতি মাইকেল ডি’কুনহা জানিয়েছিলেন, বড় মাপের অনুষ্ঠান বা ম্যাচ এই মাঠে আয়োজন করা সম্ভব নয়। সেই সংক্রান্ত বেশ কিছু সুপারিশও করেন তিনি। পরে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বেঙ্কটেশ প্রসাদ চিন্নাস্বামীতে ক্রিকেট ফেরাতে বদ্ধপরিকর ছিলেন। এই প্রসঙ্গে তিনি সরকারের সঙ্গে একাধিকবার আলোচনাও করেন। কর্ণাটকের ডেপুটি চিফ মিনিস্টার বলেন, ‘চিন্নাস্বামীতে আইপিএল ফেরাতে সবাই আগ্রহী ছিলাম। যা ঘটেছিল, তা কোনওভাবেই কাম্য নয়। পুরো ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। তবে অতীত ভুলে এবার নতুনভাবে সবকিছু শুরু করতে হবে।’ শোনা যাচ্ছে, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে দিল্লির ম্যাচও আলুর থেকে চিন্নাস্বামীতে সরানো হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ