Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

রাজস্থানকে ১১ রানে হারিয়ে ঘরের মাঠে জিতল আরসিবি

অবশেষে ঘরের মাঠে জয় এল। রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়ে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ, বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামে আরসিবি।

রাজস্থানকে ১১ রানে হারিয়ে ঘরের মাঠে জিতল আরসিবি
  • ২৪ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

বেঙ্গালুরু, ২৪ এপ্রিল: অবশেষে ঘরের মাঠে জয় এল। রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়ে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ, বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামে আরসিবি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। প্রথমে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। আর এদিন শুরু থেকেই ছন্দে ছিলেন বিরাট কোহলি(৭০)। দুরন্ত ব্যাটিং করেন তিনি।

Advertisement

তাঁকে প্রথমে সঙ্গ দিলেও মাঝপথে তাল কাটে ফিলিপ সল্টের। হাসারাঙ্গার বলে ২৬ রানে ক্যাচ আউট হয়ে যান তিনি। তবে বিরাটের সঙ্গে আরও একটি দুরন্ত ইনিংস খেলেন দেবদূত পাদিক্কাল(৫০)। শেষে টিম ডেভিড(২৩) ও জীতেশ শর্মার(২০) ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে আরসিবি পৌঁছয় ২০৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে রাজস্থান। দ্রুত গতিতে রান করেন যশস্বী জয়সওয়াল(৪৯)। কিন্তু তাঁকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। নীতীশ রানা(২৮), অধিনায়ক রিয়ান পরাগ(২২) বড় স্কোর করতে ব্যর্থ। শেষে জেতানোর চেষ্টা করলেও ব্যর্থ হন ধ্রুব জুরেল(৪৭)। এদিন বেঙ্গালুরুর জস হেজেলউডের দাপুটে বোলিংয়ে ডেথ ওভারে মুখ থুবড়ে পড়ে রাজস্থানের ব্যাটিং। 

Advertisement
সম্পর্কিত সংবাদ