Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টেকনিক পাল্টেই সফল রাহুল, মত রবি শাস্ত্রীর

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় ব্যাটিংয়ের বড় স্তম্ভ হয়ে উঠেছেন লোকেশ রাহুল। তিন টেস্টে ৩৭৫ রান করেছেন ভারতীয় ওপেনার। তার মধ্যে দুটো সেঞ্চুরিও রয়েছে।

টেকনিক পাল্টেই সফল রাহুল, মত রবি শাস্ত্রীর
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় ব্যাটিংয়ের বড় স্তম্ভ হয়ে উঠেছেন লোকেশ রাহুল। তিন টেস্টে ৩৭৫ রান করেছেন ভারতীয় ওপেনার। তার মধ্যে দুটো সেঞ্চুরিও রয়েছে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে সর্বাধিক রানসংগ্রহকারীর তালিকায় চার নম্বরে রয়েছেন ৩৩ বছর বয়সি তারকা। রাহুলের ব্যাটিং স্বাভাবিকভাবেই কাড়ছে প্রশংসা। আইসিসি রিভিউতে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘আমার তো মনে হয় না, ওর দক্ষতা নিয়ে কারও মনে কোনও সংশয় ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বিপুল প্রতিভার অধিকারী হয়েও বারবার আটকে যাচ্ছিল। তাতেই ক্রিকেটপ্রেমীরা বিরক্ত হয়ে উঠেছিলেন। চলতি সিরিজে অবশ্য সেরা ছন্দে পাওয়া যাচ্ছে ওকে। এটা দারুণ ইতিবাচক দিক।’

Advertisement

রাহুলের দুর্দান্ত ধারাবাহিকতার নেপথ্যে স্টান্সের সামান্য পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে বলেও জানিয়েছেন শাস্ত্রী। তাঁর কথায়, ‘ফ্রন্ট ফুটে স্টান্সের ক্ষেত্রে এবং রক্ষণাত্মক ব্যাটিংয়ের ক্ষেত্রে সামান্য অ্যাডজাস্টমেন্ট করেছে ও। এতে ব্যাট নামছে অনেক ভালোভাবে। এমনকী, মিড উইকেটে মারার সময়ও ব্যাটের ফুল ফেস আসছে।’ অতীতে অনেকবার এলবিডব্লু ও বোল্ড হয়েছেন রাহুল। কিন্তু টেকনিকের এই পরিবর্তনের ফলে তা আটকানো গিয়েছে বলে জানাচ্ছেন শাস্ত্রী। তিনি আরও বলেছেন, ‘এখন কেরিয়ারের সেরা সময়ে রয়েছে রাহুল। আগামী তিন-চার বছর এভাবেই খেলে যেতে হবে। ওর ব্যাটে অনেক সেঞ্চুরি দেখতে চাইছি। গড় অন্তত ৫০-এর কাছাকাছি হওয়া উচিত।’ উল্লেখ্য, রাহুলের টেস্ট গড় এখন ৩৫.২৬। ৬১ টেস্ট খেলে মোট ৩৬৩২ রান করেছেন তিনি। শতরানের সংখ্যা ১০টি। তারমধ্যে ইংল্যান্ডেই এসেছে চারটি। রাহুল দ্রাবিড়ের (৬) পর বিলেতে এত টেস্ট সেঞ্চুরি অন্য কোনও ভারতীয় ক্রিকেটারের নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ