নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক আর্থিক দাবিতে রাজ্যের রেশন ডিলাররা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আলাদাভাবে চিঠি পাঠাবেন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন এই উদ্যোগ নিয়েছে। চিঠিতে কী লেখা হবে, তাও ঠিক করেছে সংগঠন। ডিলাররা তা ডাকবিভাগ ও কুরিয়ারের মাধ্যমে অথবা ই-মেইল করে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠাবেন। ডিলার সংগঠনের দাবি, এখন কমিশন থেকে যে আয় হয় তা খুবই সামান্য। তাতে দোকান চালানোর খরচ ওঠে না। দুয়ারে রেশন তুলে দিয়ে কুইন্টাল পিছু কমিশন ২৫০ টাকা করার দাবি করা হয়েছে। মাসে অন্তত ২৫ হাজার টাকা আয়ের ব্যবস্থা দেওয়ার জন্য দোকান প্রতি ২০০০ কার্ড দেওয়ার দাবি করা হয়েছে। বলা হয়েছে বকেয়া টাকাও মিটিয়ে দিতে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, ইতিমধ্যে সর্বভারতীয় পর্যায়ে আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে। দাবি না-মানলে রাজ্যেও আন্দোলন হবে।



